সচরাচর জিজ্ঞাসা সমূহ
KUETians FNF Matrimony কী?
উত্তর: KUETians FNF Matrimony হলো কুয়েট (KUET) গ্র্যাজুয়েট এবং তাদের পরিবার ও পরিচিতজনদের (Friends & Family) জন্য একটি বিশ্বস্ত ও নিরাপদ ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম। আমাদের একটি ওয়েবসাইট এবং একটি ফেসবুক পেইজ রয়েছে, যার মাধ্যমে আমরা এই কমিউনিটির মানুষদের সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করি।
এই প্লাটফর্ম কিভাবে কাজ করে?
উত্তর: আপনাকে প্রথমে আমাদের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। ফর্ম সাবমিট করার পর স্বয়ংক্রিয়ভাবে আপনার সিভি তৈরি হয়ে যাবে। এরপর আমাদের এডমিন প্যানেল আপনার দেওয়া তথ্য ও ‘কুয়েটিয়ান রেফারেন্স’ যাচাই-বাছাই (Verify) করবে। সবকিছু সঠিক থাকলে আপনার সিভিটি ওয়েবসাইটে এপ্রুভ করা হবে এবং সম্পূর্ণ প্রাইভেসি বজায় রেখে আমাদের ফেসবুক পেইজে শেয়ার করা হবে।
এই ওয়েবসাইট কি সবার জন্য উন্মুক্ত?
উত্তর: না, আপাতত আমাদের এই প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত নয়। এটি শুধুমাত্র কুয়েটিয়ান এবং তাদের পরিচিত পরিজনদের (Friends & Family) জন্য। কুয়েটিয়ান রেফারেন্স ছাড়া বাইরের কারও সিভি আপাতত আমরা গ্রহণ করছি না।
বায়োডাটা তৈরি করতে কি কোনো ফি লাগে?
উত্তর: প্রাথমিকভাবে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি বা জমা দিতে কোনো ফি লাগে না। এটি সম্পূর্ণ ফ্রি। (ভবিষ্যতে কোনো সার্ভিস চার্জ বা প্রিমিয়াম সুবিধা চালু হলে তা জানিয়ে দেওয়া হবে)।
বায়োডাটা তৈরি করার জন্য কি কি শর্ত আছে?
উত্তর:
- সিভিতে অবশ্যই একজন ভ্যালিড কুয়েটিয়ানের রেফারেন্স নম্বর (KUETian Reference Number) থাকতে হবে।
- পাত্র/পাত্রীর বিয়ের আইনগত বয়স (ছেলেদের ক্ষেত্রে ২১ এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর) হতে হবে।
- ফর্মে দেওয়া সকল তথ্য ১০০% সত্য ও নির্ভুল হতে হবে।
- বায়োডাটা সাবমিট করার ক্ষেত্রে পাত্র/পাত্রী এবং তাদের পরিবারের পূর্ণ সম্মতি থাকতে হবে।
আমি কি অন্য কারো জন্য বায়োডাটা তৈরি করতে পারবো?
উত্তর: হ্যাঁ, অবশ্যই। কুয়েটিয়ান রেফারেন্স থাকলে আপনি আপনার ভাই, বোন, সন্তান বা আত্মীয়ের জন্য বায়োডাটা সাবমিট করতে পারবেন। তবে এক্ষেত্রে পাত্র/পাত্রী এবং তাদের পরিবারের সম্মতি থাকা বাধ্যতামূলক।
আমার বায়োডাটা কেন এপ্রুভ হয়নি?
উত্তর: ফর্ম সাবমিট করার পর আমাদের এডমিন প্যানেল ডেটা যাচাই করে। যদি আপনার সিভিতে কোনো কুয়েটিয়ান রেফারেন্স না থাকে, রেফারেন্সটি ভুল প্রমাণিত হয়, অথবা তথ্যে কোনো অসংগতি বা অসম্পূর্ণতা থাকে, তবে বায়োডাটা এপ্রুভ করা হয় না।
বায়োডাটা এডিট বা পুনরায় সাবমিট করা যাবে?
উত্তর: হ্যাঁ, যাবে। আপনার প্রোফাইলের নির্দিষ্ট কোড বা লিংকটি উল্লেখ করে আমাদের পেইজের ইনবক্সে মেসেজ দিলে আমরা আপনার পরিবর্তিত তথ্যগুলো আপডেট করার ব্যবস্থা করে দেব।
আমার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ?
উত্তর: আপনার প্রাইভেসি আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা আপনার সিভি আমাদের মতো করে কাস্টমাইজ করে শেয়ার করি, যেখানে আপনার নাম এবং কন্টাক্ট নম্বর গোপন থাকে। ফলে কেউ সরাসরি ফোন করে আপনাকে বা আপনার পরিবারকে বিরক্ত করতে পারবে না।
সরাসরি পাত্র/পাত্রী সাথে যোগাযোগ করা যাবে?
উত্তর: না, প্রাথমিক অবস্থায় সরাসরি যোগাযোগের সুযোগ নেই। কোনো প্রোফাইল পছন্দ হলে আমাদের ইনবক্সে উক্ত প্রোফাইলের কোড নম্বর জানাতে হবে। এরপর আমরা অপর পক্ষের সাথে কথা বলব। উভয় পক্ষ রাজি হলে তবেই সরাসরি যোগাযোগের নম্বর বা ঠিকানা শেয়ার করা হবে।
বিয়ে সম্পন্ন করার দায়িত্ব কার?
উত্তর: বিয়ে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব উভয় পক্ষের পরিবারের। আমাদের প্ল্যাটফর্মটি কেবল একটি মাধ্যম (Medium) হিসেবে কাজ করে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে ভালোভাবে খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই প্লাটফর্ম কি বিয়ের গ্যারান্টি দেয়?
উত্তর: না, আমরা বিয়ের কোনো গ্যারান্টি দিই না। জীবনসঙ্গী মেলা সম্পূর্ণ মহান সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা শুধু সন্ধান পাওয়ার প্রক্রিয়াটিকে নিরাপদ ও সুশৃঙ্খল করার চেষ্টা করি।
বিয়ে হয়ে গেলে কি বায়োডাটা ডিলিট করা যাবে?
উত্তর: আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়ে গেলে আপনি আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। আমরা দ্রুত আপনার বায়োডাটা ওয়েবসাইট ও পেইজ থেকে সরিয়ে ফেলব।
আমি ইন্টারনেট ব্যবহার ভালো জানি না, কি করবো?
উত্তর: চিন্তার কোনো কারণ নেই! আপনি আপনার পরিবারের কোনো তরুণ সদস্যের সাহায্য নিয়ে আমাদের ওয়েবসাইটে ফর্মটি পূরণ করতে পারেন। অথবা সরাসরি আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিলে আমাদের প্রতিনিধি আপনাকে সহায়তা করবে।
কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কিভাবে যোগাযোগ করবো?
উত্তর: যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ বা সমস্যার জন্য সরাসরি আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিন। আমাদের এডমিন প্যানেল দ্রুততম সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে।