KUETians FNF Matrimony - সাধারণ নিয়মাবলি ও নির্দেশিকা
অ্যাকাউন্ট তৈরি
আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। ‘বায়োডাটা তৈরি করূণ’ অপশনে গিয়ে আপনার নাম, ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে সহজেই যুক্ত হতে পারবেন। একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, লগইন করে ড্যাশবোর্ড থেকে ম্যাট্রিমনি সম্পর্কিত আপনার সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বায়োডাটা তৈরি করার নিয়ম
ওয়েবসাইটে লগইন করার পর ‘Create Biodata’ ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে সিভি তৈরি করতে হবে। বায়োডাটা তৈরির ক্ষেত্রে নিচের নিয়মগুলো মেনে চলা আবশ্যক:
নোটঃ ফর্মে দেওয়া সকল তথ্য ১০০% সত্য ও নির্ভুল হতে হবে।
KUETian Reference: বায়োডাটা জমা দেওয়ার ক্ষেত্রে একজন ভ্যালিড কুয়েটিয়ানের রেফারেন্স নম্বর বা বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক। কুয়েটিয়ান রেফারেন্স ছাড়া কোনো সিভি গ্রহণ করা হবে না।
পাত্র/পাত্রীর বয়স অবশ্যই বিয়ের আইনগত বয়সের (ছেলেদের ২১, মেয়েদের ১৮ বছর) সমান বা বেশি হতে হবে।
বায়োডাটা সাবমিট করার ক্ষেত্রে পাত্র/পাত্রী এবং তাদের পরিবারের পূর্ণ সম্মতি থাকতে হবে।
বায়োডাটা এপ্রুভাল প্রসেস
আপনার সাবমিট করা বায়োডাটা সরাসরি ওয়েবসাইটে বা পেইজে পাবলিশ হবে না। ফর্মটি সাবমিট করার পর আমাদের অ্যাডমিন প্যানেল আপনার দেওয়া তথ্য এবং ‘কুয়েটিয়ান রেফারেন্স’ ম্যানুয়ালি ভেরিফাই (যাচাই-বাছাই) করবে। সবকিছু সঠিক থাকলে আপনার বায়োডাটা এপ্রুভ করা হবে এবং সম্পূর্ণ প্রাইভেসি মেইনটেইন করে কাস্টমাইজড ফরম্যাটে ওয়েবসাইট ও ফেসবুক পেইজে শেয়ার করা হবে।
বায়োডাটা আপডেট বা এডিট করা
বায়োডাটা এপ্রুভ হওয়ার পর যদি কোনো তথ্য পরিবর্তন বা আপডেট করার প্রয়োজন হয়, তবে আপনি ড্যাশবোর্ড থেকে তা এডিট করে পুনরায় সাবমিট করতে পারবেন। এডিট করা তথ্যগুলো পুনরায় অ্যাডমিন প্যানেল দ্বারা ভেরিফাই হওয়ার পর প্রোফাইলে আপডেট করা হবে। এছাড়া, যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিয়েও তথ্য আপডেট করে নিতে পারবেন।
অভিভাবকের ভূমিকা
বিয়ে একটি পারিবারিক বন্ধন। তাই বায়োডাটা তৈরি এবং পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি ও সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। আমরা উৎসাহিত করি যেন যোগাযোগের ক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ বা অভিভাবকরাই প্রাথমিক আলোচনা এগিয়ে নেন।
প্রাইভেসি ও নিরাপত্তা
আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। ওয়েবসাইট বা ফেসবুক পেইজে আপনার নাম, কন্টাক্ট নম্বর বা সংবেদনশীল তথ্য সরাসরি উন্মুক্ত করা হয় না। আমরা আপনার সিভিটি আমাদের নিজস্ব ফরম্যাটে কাস্টমাইজ করে শেয়ার করি, যাতে কেউ অনাকাঙ্ক্ষিতভাবে আপনাকে বা আপনার পরিবারকে বিরক্ত করতে না পারে।
পাত্র-পাত্রী খোঁজার নিয়ম
আমাদের ওয়েবসাইটের অ্যাডভান্সড ফিল্টার ব্যবহার করে (যেমন: আমি খুঁজছি, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা ইত্যাদি) আপনি খুব সহজেই আপনার পছন্দ অনুযায়ী পাত্র বা পাত্রীর বায়োডাটা খুঁজতে পারবেন। প্রতিটি বায়োডাটার সাথে একটি নির্দিষ্ট ‘কোড নম্বর’ বা ‘প্রোফাইল আইডি’ যুক্ত থাকবে।
যোগাযোগের নিয়ম
প্রাথমিক অবস্থায় কোনো প্রোফাইলের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ নেই। কোনো বায়োডাটা পছন্দ হলে যোগাযোগের জন্য দুটি উপায় রয়েছে:
ওয়েবসাইটের মাধ্যমে: প্রোফাইলের নিচে থাকা “অভিভাবকের সাথে যোগাযোগ করুন” বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের WhatsApp-এ নিয়ে যাবে এবং আমাদের কাছে একটি স্বয়ংক্রিয় নোটিফিকেশন চলে আসবে। এরপর আমাদের সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে।
ফেসবুক পেইজের মাধ্যমে: আপনি চাইলে প্রোফাইলের ‘কোড নম্বর’ বা আইডি উল্লেখ করে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সেও মেসেজ দিতে পারেন।
আমাদের টিম অপর পক্ষের সাথে কথা বলবে এবং উভয় পক্ষের সম্মতি থাকলে তবেই দুই পরিবারের মধ্যে যোগাযোগের মাধ্যম (ফোন নম্বর বা ঠিকানা) শেয়ার করা হবে।
বায়োডাটা হাইড/ডিলিট
আলহামদুলিল্লাহ, বিয়ে ঠিক হয়ে গেলে বা ব্যক্তিগত যেকোনো কারণে আপনি চাইলে আপনার বায়োডাটা হাইড (লুকিয়ে রাখা) বা ডিলিট করতে পারবেন। ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেই এই অপশনটি ব্যবহার করা যাবে। এছাড়া আমাদের পেইজের ইনবক্সে জানালেও আমরা দ্রুত তা ওয়েবসাইট ও পেইজ থেকে সরিয়ে ফেলব।
সতর্কতা ও দায়িত্ব
KUETians FNF Matrimony কেবল জীবনসঙ্গী খোঁজার একটি মাধ্যম বা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আমরা সিভির প্রাথমিক ভেরিফিকেশন করলেও, বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষকে নিজ দায়িত্বে পাত্র/পাত্রী এবং তাদের পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। চূড়ান্ত বিয়ের পর কোনো ধরনের পারিবারিক মতানৈক্য বা সমস্যার জন্য প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আমাদের লক্ষ্য
আমাদের মূল লক্ষ্য হলো কুয়েটিয়ান ও তাদের পরিচিতজনদের (FNF) জন্য একটি নিরাপদ, বিশ্বস্ত এবং সম্মানজনক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে একই মানসিকতা ও মূল্যবোধের মানুষ সহজেই তাদের যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাবেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, যৌতুকমুক্ত এবং সুশৃঙ্খল পারিবারিক বন্ধন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।